দেশের সব আদালতের নিরাপত্তা বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। কুমিল্লার আদালতে এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে হত্যার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
বি
১১ ব্র্যান্ডের দুধে মাত্রাতিরিক্ত সিসা পাওয়া গেছে। এসব দুধের মধ্যে আছে মিল্ক ভিটা, আড়ং, প্রাণ মিল্ক, ডেইরী ফ্রেশ, ঈগলু, ফার্ম ফ্রেশ, আফতাব মিল্ক, আল্ট্রা মিল্ক, আয়রণ, পিউর ও সেফ ব্র্যান্ডের দুধ। ব্রান্ডগুলোর পাস্তুরিত দুধ পরীক্ষা করে হাইকোর্টে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দাখিল করা প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার জনগণের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার নীলনকশা তৈরী করেছে ।
ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড? কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন? এতক্ষণে নিশ্চয় জেনে গেছেন। দম আটকানো, নাটুকে, রোমাঞ্চকর...কোনো উপমাই এই ফাইনালের আগে বড্ড বেমানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে 'গেস্টরুমে' এক সাথে প্রথম বর্ষের ২৪ জন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে হল ছাত্রলীগের বিরুদ্ধে। এতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মনিরুল ইসলাম নামে এক শিক্ষার্থী।
দীর্ঘ সাড়ে আট মাসের বন্ধ্যাত্ব কাটিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম রবিউল ইসলাম পলাশকে সভাপতি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র মো. রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিশ্বকাপের ট্রফিতে এবার লেখা হবে নতুন দলের নাম। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নের স্বাদ পাওয়ার প্রতীক্ষায় আজ রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। নতুন বিশ্ব জয়ীকে বরণ করে নিতে অপেক্ষায় ক্রিকেটের পুণ্যভূমি লর্ডস।
লর্ডসে আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এ ম্যাচে টস জিতে আগে কী নেওয়া উচিত, ব্যাটিং না বোলিং?
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪৩২৪টি মামলা ও ১৮,৫২,৪০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে ২২টি গাড়ি ডাম্পিং ও ৩৬৬টি গাড়ি রেকার করা হয়েছে।
ইটের জবাব পাটকেলে দেওয়ার প্রস্তুতি নেওয়াই ছিল নিউজিল্যান্ডের। তার ওপর আগের দিন বৃষ্টিতে খেলা থেমে যাওয়ার পর থেকে ঢেকে রাখা উইকেট এবং কালও গোমড়ামুখো ওল্ড ট্রাফোর্ডের আকাশ পরিস্থিতি অনুকূলেই রেখেছিল তাদের।