সংসদে জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল, ২০২৩’ পাস করা হয়েছে। সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক আজ জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন।
- বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে
- * * * *
- কুবি শিক্ষার্থীদের বহনকারী বাসে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- কুয়েত-বাহরাইনের বিভিন্ন স্থাপনায় ইরানের হামলা
- * * * *
- রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আহত ৪
- * * * *
- মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদকের বাসায় হামলা-আগুন
- * * * *
বি
মৌলভীবাজারের জুড়ীতে একটি বেইলি ব্রীজে মালবোঝাই ট্রাক খাদে আটকে পড়ায় যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল রাজপথে প্রবেশ করতে দেয়নি পুলিশ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের ব্যানারে মিছিল নিয়ে হাইকোর্ট মাজার গেটের সামনে আসার পর পুলিশ গেট আটকে আইনজীবীদের প্রধান সড়কে প্রবেশ করতে বাধা দেয়।
দেশের সব কোল্ড স্টোরেজে বুধবার (১ নভেম্বর) থেকে আলুর সরকার নির্ধারিত দাম প্রতি কেজি ২৬ থেকে ২৭ টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীতে টহলরত রয়েছে বিজিবির বিশেষায়িত র্যাপিড অ্যাকশন টিমের (র্যাট) সদস্যরা।
বিএনপির ডাকা তিন দিনের অবরোধে চলাচল স্বাভাবিক রাখার জন্য বিশেষ নিরাপত্তায় ছেড়েছে ট্রেন। রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী রেলওয়ে পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে এ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিএনপির ডাকা টানা তিনদিন অবরোধের প্রথমদিন আজ মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে দুইজন নিহত ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
রাজধানীর ডেমরা এলাকার তামিরুল মিল্লাত মাদরাসা ও মিন্টু চত্বর থেকে বিএনপির প্রায় ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সেখানে অবরোধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।