বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার মিরপুর কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কের ফুটপাত দিয়ে বাসার ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে নিহত তিনজনের মিজান হাওলাদার, তার স্ত্রী মুক্তা (২৫) ও মেয়ে লিমার (০৭) দাফন সম্পন্ন হয়েছে।
বি
ভারতের একটি বিমানবন্দরে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির গুজরাট রাজ্যের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক (এসভিপিআই) বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিপা (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
নিউজিল্যান্ড শিবিরে আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। নিজের করা দ্বিতীয় ওভারে উইল ইয়াংকে আউট করলেন তিনি। বল ব্যাটের কানা ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা পড়ে। ৮ বলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন ইয়াং।
বাংলাদেশে গত দু'মাসেরও বেশি সময় ধরে সরকার পতনের এক দফা আন্দোলনে আছে বিএনপি।সরকার পতনের আন্দোলনে আসার কারণ হিসেবে দলটির নেতারা বলছেন, নির্বাচনের সময় একটি নির্দলীয় সরকার না থাকলে অবাধ নির্বাচন সম্ভব নয়।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দিতে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে।
সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল বিভাগে রোডমার্চ কর্মসূচি শুরু করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। রোডমার্চটি বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর হয়ে পটুয়াখালীতে গিয়ে শেষ হবে।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বেশ কয়েক দিনে ধরেই চলছে নানা জল্পনা। অবশেষে গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম উল হক। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন পেসার নাসিম শাহ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন হাসান আলি।
দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয় দফায় বরিশাল নগরীর পোর্ট রোড মোকাম থেকে ভারতে পাঠানো হয়েছে ১০ টনের বেশি ইলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে দুই রপ্তানিকারকের মাধ্যমে এ ইলিশ পাঠানো হয়।
বৃষ্টিতে ভেসে গিয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আজ একই সময় শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আবহাওয়ার সংবাদ, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।