বকেয়ার কারণে কয়লা আমদানি ব্যাহত হওয়ায় বন্ধ হয়ে যাওয়া পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি আগামী রোববার থেকে আবার শুরু করবে বিদ্যুৎ উৎপাদন। এর ফলে চলমান লোডশেডিং অনেকটাই কমে আসবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
বি
কাতার বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনার দীর্ঘ তিন যুগের স্বপ্ন পূরণ হয়েছে। সেই সাথে পূর্ণতা পেয়েছে কিংবদন্তী লিওনেল মেসির ক্যারিয়ার। এরপর থেকেই মাঠের খেলায় দুর্দান্ত সময় পার করছে আলবিসেলেস্তেরা।
রাজধানীর গেন্ডারিয়া নামাপাড়ার মহান ফুডপ্লাজার সামনে থেকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) যৌথ অভিযানে মো. দেলোয়ার (৪১) নামে একজনকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের সঙ্গে ১০১ রানের বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে, প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩৯ রানে হারিয়ে বাছাইপর্বে শুভ সূচনা করেছিল ক্যারিবীয়রা।
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার জালালাবাদ বালুচরা বাজার এলাকা থেকে ১ হাজার ২১৩ কার্টন বিদেশি সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সাথে গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুর তিন দেশে তিন দফা বৈঠক করেছেন বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য প্রাথমিক জ্বালানি আমদানি করতে বাংলাদেশকে বছরে ১০ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আচার ভেবে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্র তার স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও ক্ষেত্রসমূহে যুক্ত হতে ও পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল।
আইসিটি বিভাগের সঙ্গে আমি প্রবাসী লিমিটেডের সমঝোতা স্মারক সই হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।