বি

তিন এমপির পদত্যাগে বিপাকে ঋষি সুনাক

তিন এমপির পদত্যাগে বিপাকে ঋষি সুনাক

দুই দিনের ব্যবধানে তিন এমপির পদত্যাগে বিপাকে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এমপি পদ থেকে আরও দুজন সদস্য পদত্যাগ করেছেন। এখন তাকে নির্ধারিত সময়ের মধ্যে এই তিন আসনে উপনির্বাচন আয়োজন করতে হবে।

কুবিসাস ও চবিসাসের মতবিনিময় সভা

কুবিসাস ও চবিসাসের মতবিনিময় সভা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্যদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন (শনিবার) কুবিসাসের সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় বিকেল চারটায় কুবিসাস কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিয়ে করেছেন হাসান মাহমুদ

বিয়ে করেছেন হাসান মাহমুদ

পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদ। শুক্রবার নতুন ইনিংস শুরু হয়েছে ডান হাতি এই পেসারের। ঢাকাতে পারিবারিকভাবে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তার। টাইগার এই পেসারের বিয়ের খবর নিশ্চিত করেছেন তার বাবা মো. ফারুক আহাম্মেদ।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রেই হবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রেই হবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ

গুঞ্জন উঠেছিল, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে ইংল্যান্ডে আয়োজন করা হতে পারে। সেই গুঞ্জনের বিষয়ে অবশেষে মুখ খুলেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিএনপি অগ্নি-সন্ত্রাস করতে জামায়াতকে মাঠে নামিয়েছে : ওবায়দুল কাদের

বিএনপি অগ্নি-সন্ত্রাস করতে জামায়াতকে মাঠে নামিয়েছে : ওবায়দুল কাদের

বিএনপি অগ্নি-সন্ত্রাস করতে জামায়াতকে মাঠে নামিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের আসল মুরুব্বী বিএনপি। 

ইভিএম হচ্ছে ভোট গ্রহণের সবচেয়ে নিরাপদ পদ্ধতি : সিইসি

ইভিএম হচ্ছে ভোট গ্রহণের সবচেয়ে নিরাপদ পদ্ধতি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,ইভিএমে কোন ভূত-প্রেত নেই, ভোট গ্রহণে এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ পদ্ধতি।সিইসি আজ শনিবার দুপুরে সিলেট মহানগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আসন্ন সিসিক নির্বাচনকে সামনে রেখে মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি উরুগুয়ে-ইতালি

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি উরুগুয়ে-ইতালি

আর্জেন্টিনায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ইতালির মুখোমুখি হবে উরুগুয়ে। প্রথম সেমিফাইনালে সাড়া জাগানো ইসরায়েলকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাতিন আমেরিকা অঞ্চলের দল উরুগুয়ে। ম্যাচের একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার অ্যান্ডারসন দুয়ার্তে।