বি

বাড়ছে বয়স্ক ও বিধবা ভাতা

বাড়ছে বয়স্ক ও বিধবা ভাতা

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মাসিক বয়স্ক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকায় উন্নীত করা হয়েছে। আর বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর ভাতা ৫০ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মানিকগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

মানিকগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

“টেকসই দুগ্ধ শিল্প,সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” এই স্লোগান নিয়ে মানিকগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ দুপুরে সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে আলোচনা সভা, শিক্ষার্থীদের দুদ্ধ পান, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও চেক বিতরণ করা হয়।

পাবনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

পাবনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

“টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ্য মানুষ সুস্থ্য পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩।

আওয়ামী লীগ কখনো খালি মাঠে গোল দেয়নি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ কখনো খালি মাঠে গোল দেয়নি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো খালি মাঠে গোল দেয়নি এবং কাউকে খালি মাঠে গোল দেওয়ার সুযোগও দেয়নি।

যুক্তরাজ্যে বেতনভাতা বৃদ্ধির দাবিতে ট্রেন চালকদের ধর্মঘট

যুক্তরাজ্যে বেতনভাতা বৃদ্ধির দাবিতে ট্রেন চালকদের ধর্মঘট

বেতনভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নামলেন যুক্তরাজ্যের ১২ হাজার ট্রেন চালক। বুধবার (১ মে) এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েন লাখো মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।

ট্রেন চালকদের ইউনিয়ন এএসএলইএফ জানায়, সরকারের সাথে বেতনভাতা ইস্যুতে চলা আলোচনার ফলপ্রসূ সমাধান চান তারা। 

নাইজেরিয়ার কাছে হেরে আর্জেন্টিনার বিদায়

নাইজেরিয়ার কাছে হেরে আর্জেন্টিনার বিদায়

ঘরের মাঠে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে রেকর্ড ছয়বারের শিরোপা জয়ী আর্জেন্টিনা। বুধবার রাতে শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে যুব আলবিসেলেস্তারা।

আজ বিশ্ব দুগ্ধ দিবস

আজ বিশ্ব দুগ্ধ দিবস

আজ ১ জুন  বিশ্ব দুগ্ধ দিবস। বৈশ্বিক খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্য নিয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ঘোষিত আন্তর্জাতিক দিবস এটি। 

চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন সম্রাট

চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন সম্রাট

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চিকিৎসা করাতে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন।

বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

ক্রমে তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা। তবে জ্বালানিসংকটে উৎপাদন বাড়াতে পারছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এতে রাজধানীসহ সারা দেশে বাড়ছে লোডশেডিং। রাজধানীতে দিনে গড়ে তিন থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টার বেশি লোডশেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে।

পরীক্ষার অনুমতি না পাওয়ায় চবির প্রধান ফটকে তালা

পরীক্ষার অনুমতি না পাওয়ায় চবির প্রধান ফটকে তালা

পরীক্ষার অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটক বন্ধ করে আবার খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টা ২০ মিনিটের দিকে গেইট বন্ধ করে দেওয়া হয়। পরে প্রক্টরের হস্তক্ষেপে শিক্ষার্থীরা গেইট খুলে দেয়।