আবারও বিশ্বজুড়ে অচল হয়েছে ইনস্টাগ্রাম। সোমবার সকালে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এ বিভ্রাটের শিকার হয়েছেন প্রায় ১ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী।
- ইনস্টাগ্রামে বড় আপডেট: ফিডে কমবে হিংসাত্মক ও আপত্তিকর কনটেন্ট
- * * * *
- বেলিয়া এক্সপোতে সিপিডিএল ভার্টিক্যালের চমক
- * * * *
- সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র্যালি ও আলোচনা সভা
- * * * *
- ওয়ালটনের ইভি প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হলেন তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়া
- * * * *
- আবাহনী-মোহামেডান মেলবন্ধন
- * * * *
বি
চীন ও পাকিস্তানের আপত্তির পরও ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে শুরু হয়েছে জি-২০ বৈঠক। গ্রুপটির পর্যটন বিষয়ক কমিটির প্রতিনিধিরা সোমবার বৈঠক শুরু করেছেন। এটি আগামী বুধবার পর্যন্ত চলবে। চীন ও পাকিস্তান এটিকে বিতর্কিত অঞ্চল উল্লেখ করে এই বৈঠকে আপত্তি জানিয়েছিল।
পবিত্র হজ পালনের জন্য সোমবার বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে সাতটি ফ্লাইটে মোট আড়াই হাজার হজ যাত্রী যাচ্ছেন। সকাল থেকে এরই মধ্যে মোট চারটি ফ্লাইট যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছেন।প্রতিটি ফ্লাইটে ৪১৯ জন করে যাত্রী পরিবহন করা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত শ্রমিকের মৃত্যু হয়েছে।
গ্রিসের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের দল বিপুলভাবে জয়ী হয়েছে। তবে তার দল রোববারের 'রাজনৈতিক ভূমিকম্প' সৃষ্টি করলেও তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য আরেক দফা নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। তিনি আশা করছেন, ওই নির্বাচনের ফলে তার দল একাই শাসন করার ক্ষমতা লাভ করবে।
জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমি জুরাবিচভিলি নিজ দেশের বিমানেই অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন। জর্জিয়ার জাতীয় বিমান পরিবহন সংস্থা জর্জিয়ান এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা তামাজ গাইয়াসভিলি প্রেসিডেন্ট জুরাবিচভিলিকে বিমান ব্যবহারে নিষেধাজ্ঞা ও অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানার ওসি বরাবর এ আবেদন করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।
৫ বিভাগে শক্তিশালী কালবৈশাখীর পূর্বাভাস।সোমবার সকালে ফেসবুকে এক পোস্টে এই তথ্য দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। বিকাল ৩টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।