আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশী-বিদেশী ষড়যন্ত্রের বিষয়টি যে আমাদের রাজনৈতিক জীবনের সঙ্কট ঘনীভূত করছে, এতে কোনো সন্দেহ নেই।
- ইনস্টাগ্রামে বড় আপডেট: ফিডে কমবে হিংসাত্মক ও আপত্তিকর কনটেন্ট
- * * * *
- বেলিয়া এক্সপোতে সিপিডিএল ভার্টিক্যালের চমক
- * * * *
- সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র্যালি ও আলোচনা সভা
- * * * *
- ওয়ালটনের ইভি প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হলেন তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়া
- * * * *
- আবাহনী-মোহামেডান মেলবন্ধন
- * * * *
বি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চোরাকারবারিদের হামলার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে মো: আমিনুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন মো: জায়েদুল ইসলাম (৩৮) নামের অপর এক ব্যক্তি। চোরাকারবারিদের হামলায় মো: মিনহাজ উদ্দিন নামে বিজিবির এক হাবিলদারও আহত হয়েছেন।
সাংবাদিকতার নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।
রাজধানীর লালবাগে কাভার্ডভ্যান চাপায় সানজিদা আক্তার তামান্না (২৭) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ এবং এর চালককে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
যশোর জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুব্রত দাস (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে ট্রেনের ১০ দিন আগের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার (১ এপ্রিল) থেকে এ সুবিধা পাচ্ছেন ট্রেন যাত্রীরা। এর, আগে পাঁচদিন আগের অগ্রিম টিকিট পাওয়া যেত।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতাসহ ৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের সমর্থকরা।
পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে আজ শনিবার সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। তার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইইবি’র সামনে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে বর্তমানে যে পরিমাণ নার্স রয়েছে, তার চেয়ে আরও দ্বিগুণের বেশি প্রয়োজন। আমরা গত দশ বছরে ৩৪ হাজার নার্স নিয়োগ দিয়েছি। পর্যায়ক্রমে চাহিদামতো আরও নার্স নিয়োগ দেওয়া হবে।’