বি

পুলিশের নিয়ন্ত্রণে নয়া পল্টন, বিএনপি কার্যালয়ের ফটকে তালা

পুলিশের নিয়ন্ত্রণে নয়া পল্টন, বিএনপি কার্যালয়ের ফটকে তালা

রাজধানীর কাকরাইলের নাইটএঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে দেয়া হয়েছে ব্যারিকেড। পুরো পল্ট এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া বিএনপি কার্যালয়ের ফটকে তালা ঝুলছে।

পাবনায় দুই বিড়ি ফ্যাক্টরীর ম্যানেজার আটক, মালিকের বিরুদ্ধে মামলা

পাবনায় দুই বিড়ি ফ্যাক্টরীর ম্যানেজার আটক, মালিকের বিরুদ্ধে মামলা

পাবনার সুজানগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ সাথী বিড়ি ও মিঠু বিড়ি এবং কাটা নকল ব্যান্ডরোল জব্দ করেছে র‌্যাব-১২। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব অৗবধ বিড়ি ও জাল ব্যন্ডরোল জব্দ করে র‌্যাব। 

গৃহশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা

গৃহশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা

রংপুরের গঙ্গাচড়ায় বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ ও কৌশলে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে ওই গৃহশিক্ষকের নামে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রাকিবুল ইসলাম রাকিব (২৩) উপজেলার খলেয়া ইউনিয়নের আশরাফ আলীর ছেলে।

কমলাপুর স্টেডিয়ামে সভা করতে চায় বিএনপি, পুলিশের প্রস্তাব বাঙলা কলেজ

কমলাপুর স্টেডিয়ামে সভা করতে চায় বিএনপি, পুলিশের প্রস্তাব বাঙলা কলেজ

অনুমতি না মেলায় আগের সিদ্ধান্ত থেকে সরে এলো বিএনপি। রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে এবার কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চেয়েছে দলটি। তবে পুলিশের পক্ষ থেকে মিরপুর বাঙলা কলেজের মাঠ ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে।

শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি

শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতি শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তিন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

নয়াপল্টনের ঘটনার জন্য বিএনপিই দায়ী : তথ্যমন্ত্রী

নয়াপল্টনের ঘটনার জন্য বিএনপিই দায়ী : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নয়াপল্টনে বুধবারের ঘটনার জন্য বিএনপি এবং বিএনপি নেতারাই দায়ী। 

আমরা সমাবেশস্থল নয়াপল্টনে যাবো : মির্জা ফখরুল

আমরা সমাবেশস্থল নয়াপল্টনে যাবো : মির্জা ফখরুল

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ১০ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের সমাবেশ আমরা করবো।

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ বৃহস্পতিবার ৮ ডিসেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

মকবুলের লাশ দেখতে ঢামেকের মর্গে মির্জা ফখরুল

মকবুলের লাশ দেখতে ঢামেকের মর্গে মির্জা ফখরুল

পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত মকবুল হোসেনের লাশ দেখেতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নাইটএঙ্গেল মোড়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা

নাইটএঙ্গেল মোড়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা

কাকরাইলের নাইটএঙ্গেল মোড়ে বিক্ষোভ করছে বিএনপির নেতাকর্মীকে। এর আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখান থেকে ফেরত পাঠায় পুলিশ।নয়া পল্টনের দুই রাস্তায় নাইটএঙ্গেল ও ফকিরাপুল মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ দুটি রাস্তা চলাচলের জন্য জনসাধারণের জন্য নিষেধ করা হয়েছে।