বেলজিয়ামে দুই সুইডিশ নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় জড়িত বন্দুকধারীকে খুঁজছে পুলিশ।
বেলজিয়াম
চট্টগ্রাম বন্দর ও বেলজিয়ামের এন্টওয়ার্প বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
বেলজিয়ামে ঘড়ির কাঁটায় এক ঘণ্টার পরিবর্তন আসছে রবিবার (২৬ মার্চ) থেকে। ডেলাইট সেভিং টাইম (ডিএসটি) বা সূর্যের আলো কাজে লাগানোর রীতিতে স্থানীয় সময় রাত ২টায় এক ঘণ্টা সময় এগিয়ে আনা হবে। ২টার সময় ঘড়ির কাঁটা পরিবর্তন করে ৩টা করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিন দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে।জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে আসছেন তিনি। মাথিল্ডে বেলজিয়ামের প্রথম রানি যিনি ঢাকা সফর করতে যাচ্ছেন।
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষনা দিয়েছেন বেলজিয়ামের তারকা উইঙ্গার এডেন হ্যাজার্ড। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর দেশে ফিরে হ্যাজার্ড এই ঘোষনা দেন।
বিশ্বকাপ ফুটবলে মরক্কোর কাছে বেলজিয়ামের ০-২ গোলে হারার পর দেশটিতে দাঙ্গা হয়েছে। প্রতিবেশী নেদারল্যান্ডসেও দাঙ্গাবাজেরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ইট নিক্ষেপ করে
কাতার বিশ্বকাপে ফের তুলনামূলক ছোট দলের কাছে বড় দলের হার; আর্জেন্টিনা, জার্মানির পর এবার বেলজিয়ামের সাথে ২-০ গোলে জিতে চমক দেখালো মরক্কো।
কাতার বিশ্বকাপের জন্য ঊরুর চোটে শঙ্কায় থাকা রোমেলু লুকাকুকে নিয়েই ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করলেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্তিনেজ।