সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই সেনাবাহিনীর সদস্য। দেশটির জঙ্গি গোষ্ঠী আল শাবাবের আত্মঘাতী বোমা হামলা চালায় বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রনালয় জানিয়েছে।
বোমা
আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আলাদা তিনটি স্থানে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে একটি বিস্ফোরণে স্থানীয় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।
পাকিস্তানের উত্তরাঞ্চলে শুক্রবার (২১ মে) ইসরাইল বিরোধী একটি মিছিলে বোমা হামলা হয়েছে। এতে অন্তত ছয় ব্যক্তি নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে একটি স্থানীয় ধর্মীয় গোষ্ঠী এ মিছিলের আয়োজন করেছিল। বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত শহর চামনে এ ঘটনা ঘটে।
আট দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় ইসলামিক জিহাদ গ্রুপের কমান্ডার হুসাম আবু হারবিদ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। গ্রুপটি এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি।
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ইসরাইল ও গাজার মধ্যে চলা সংঘর্ষ চরম আতঙ্কজনক। শিগগির উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে হবে।
শিগগিরই গাজায় হামলা বন্ধ হচ্ছে না। রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এমন বক্তব্যের পর সোমবার গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী
যতদিন প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ।তবে এতে হতাহত যতটা কমানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি। শনিবার (১৫ মে) টেলিভিশন বক্তৃতায় এ কথা জানান তিনি।
গাজা উপত্যকায় ইসরাইলি হামলা সপ্তম দিনে পড়েছে। আজ রোববার ভোর রাত থেকেই ইসরাইল সবচেয়ে ভয়াবহ হামলা চালাচ্ছে
সরে যেতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফিলিস্তিনের গাজায় আলজাজিরা, এপি, মিডল ইস্ট আইসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যমের ব্যবহার করা একটি ভবনে হামলা করেছে ইসরাইল।