সাতক্ষীরায় র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে। এরা হচ্ছে কালিগঞ্জ থানার ধলবাড়িয়া এলাকার শাহিনুর আলম (৩৫) ও জি,এম মাহিম ইসলাম (১৮)।
ব্যবসায়ী আটক
সিলেটের বিশ্বনাথে আমদানী নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি বিক্রির দায়ে আটক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেটের বিশ্বনাথে আমদানী নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়িসহ এক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৭ (এপিবিএন)।
সিরাজগঞ্জের সলঙ্গায় ৩০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদকবহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা সাদিপুর ইউনিয়নের হাতুড়িপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।এ সময় ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে আটক করা হয়।
টাঙ্গাইলে পাঁচ হাজার দুইশত পিস ইয়াবাসহ শাহিন আলম নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ দক্ষিণ। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ লক্ষ ৬০ হাজার টাকা।