নরসিংদীতে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে রেল স্টেশন রোড সংলগ্ন ব্রাদার্স মার্কেটের নিউ তাইফ সুজ এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ব্যবসায়ী গ্রেফতার
মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে আনা ১ হাজার ২০০ কেজি (৩০ মণ) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় জমশেদ খাঁন নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে অস্ত্র বেচাকেনার সন্ধান পেয়েছে পুলিশ। এরই মধ্যে ৪টি আগ্নেয়াস্ত্র ও ৩৩ রাউন্ড গুলিসহ শরিফুল ইসলাম সোহাগ (৩৩) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর এলাকার কিশোরসহ চারজনকে ৩৭৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ১৬ কেজি গাঁজাসহ জসিম সরদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
পাবনা প্রতিনিধি: পাবনা জেলার আতাইকুলা থানাধীন ৫ নং লক্ষ্মপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে ৭ লক্ষ শলাকা নকল বিড়ি জব্দ করেছে র্যাব।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজার এলাকায় প্রাইভেটকারের ইঞ্জিনের নিচে বিশেষ চেম্বার থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা।
পটুয়াখালীর গলাচিপায় তিন লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জিএমপি’র বাসন থানা পুলিশ।