আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা সর্বোচ্চ ২৫ লাখ থেকে ৮৪ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর আসনের ভোটার সংখ্যার ওপর নির্ভর করবে তার ব্যয়সীমা। আর এই ব্যয়সীমা লঙ্ঘন করলে হতে পারে সাত বছর জেল ও জরিমানা।
ব্যয়
সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকা ব্যয় করে নির্বাচনের খরচ চালাবেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্যাগকারী জারা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উেসর বিবরণীতে এ তথ্য উল্লেখ করেছেন।
দেশে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস (জুলাই-নভেম্বর) শেষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় আটটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ৫ শতাংশেরও কম টাকা ব্যয় করেছে।
মসজিদের দানের টাকা কেবল মসজিদের সংস্কার, উন্নয়ন এবং ইমাম-মুয়াজ্জিনের বেতনসহ মসজিদের নিজস্ব প্রয়োজনে ব্যয় করা যাবে; অন্য কোনো জনকল্যাণমূলক বা ব্যক্তিগত খাতে ব্যবহার করা শরিয়াহ সম্মত নয়, যদি না দাতা নির্দিষ্ট উদ্দেশ্যে দান করে থাকেন।
ব্যাংকের ভঙ্গুর অবস্থা ও উন্নয়ন ব্যয় কমে যাওয়ার কারণে রাজস্ব আদায় কমেছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে যে সকল সমস্যা রয়েছে সেসব বিষয়ে গবেষণা আরও বৃদ্ধি করতে হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) বর্ধিত ট্যারিফ কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে দেশের একমাত্র সমুদ্রগামী কনটেইনার জাহাজ মালিক ও অপারেটর প্রতিষ্ঠান এইচআর লাইনস লিমিটেড ফ্রেট রেট সমন্বয়ের ঘোষণা দিয়েছে। একই পথে হেঁটেছে আন্তর্জাতিক শিপিং কম্পানি ডেনমার্কভিত্তিক মায়েরস্ক লাইনও। এতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে খরচ আরো বাড়বে, যার বোঝা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাম্প্রতিক বিমান প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
আল্লাহ পৃথিবীকে আমাদের প্রয়োজনীয় বস্তু দ্বারা সুশোভিত করেছেন। তিনি অপচয় ও অপব্যয়কে নিষিদ্ধ করে প্রতিটি বস্তুর সঠিক ও পরিমিত ব্যবহার করতে বলেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। নিবন্ধিত সব দলগুলোর কাছে হিসাব চাইলেও আওয়ামী লীগের কাছে আয়-ব্যয়ের হিসাব চায়নি ইসি।