আগামী ১৬ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা পেছানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ১৮ থেকে ২২ জুনের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে ২৫ ও ২৬ জুন চারুকলার ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
ভর্তি পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৯, ৩০ ও ৩১ শে মে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার ( ২০ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষার 'খ' ইউনিটের পরীক্ষা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবন ও বাহিরে ৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২২টি সমন্বিত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (২০ মে)। এ দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (১৮ মে) প্রকাশ করা হবে। ওইদিন বিকেল ৪টা থেকে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে ফলাফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ দেশের টটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া মোখার প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ মে) শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়েও বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলবে।
আজ মঙ্গলবার সকাল দশটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইনে শুরু হবে। চলবে ৩১ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া ১৬ জুন থেকে ২৪ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।