আগামী ৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
ভর্তি পরীক্ষা
আগামী ৪ জুন থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। এবারও দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় না যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই থেকে।
কুবি প্রতিনিধিঃ গুচ্ছ ভর্তি পরীক্ষা না নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা।
২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা নিষিদ্ধ করা হয়েছে।
২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী ১ এপ্রিল আর বিডিএস ভর্তি পরীক্ষা হতে পারে ২২ এপ্রিল।
দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে প্রায় সব শিক্ষার্থীরই স্বপ্ন থাকে দেশের একটি সরকারী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ার। তবে সে স্বপ্ন বাস্তবায়ন খুব একটা সহজে হয় না।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার বুয়েটের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।