করোনাভাইরাস সংক্রমণের মধ্যে গার্মেন্টস কারাখানা খোলা রাখা নিয়ে অব্যাহত বিতর্কের মধ্যেই সরকার মঙ্গলবার কারখানা মালিকদের নির্দেশ দিয়েছে যে ঢাকার বাইরে থেকে যেন শ্রমিকদের আসতে উৎসাহিত না করা হয়।
ভাই
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের যশোর ,ঝিনাইদহ,নড়াইল এই মোট ৩ জেলায় ৭২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে
ঝিনাইদহ জেলায় নতুন করে আরো আটজন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট ২২ জনের করোনা শনাক্ত হলো।
পাবনায় নতুন করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সাড়ে সাত লাখ টাকায় বিক্রি হয়েছে সংগীতশিল্পী তাহসানের প্রথম অ্যালবাম ‘কথোপকথন’-এর মাস্টার ডেট কপি। এর সঙ্গে ছিল ২০০৪ সালে প্রকাশিত এই ক্যাসেটের ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক পৃষ্ঠাটিও।
করোনাভাইরাসের এই সময়ের লড়াইকে সবার বাঁচা-মরার লড়াই হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশে করোনার সংক্রমণ প্রতিরোধে চীন থেকে ৪ সদস্যের বিশেষজ্ঞ দল ঢাকায় আসছেন। দলটি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করবে।
যুক্তরাষ্ট্রে কমছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে, যা গত কয়েক দিনের তুলনায় বেশ কম।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৫৫ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৪৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৬৪৬২ জন করোনা রোগী শনাক্ত হলো।
রাজধানীর বিভিন্ন পাড়া ও মহল্লায় নিত্যপণ্যের দোকানগুলো খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। এসব দোকান প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।