৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের শুধু ঘোষণা বাকি ছিল। গত মার্চ মাসের শেষদিকে ফলাফল প্রকাশের জন্য সবকিছুই প্রায় গুছিয়ে এনেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
ভাই
একাধিকবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আগেই জানা। কিন্তু এবার বিস্ময়কর এক খবর জানালো স্পেনের টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো’।
করোনাভাইরাস মোকাবিলায় সরকারের হাতে এখন ২০ হাজারেরও বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে বলে বুধবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষণজন্মা নেতা উল্লেখ করেছেন।
বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ আশ্বাস দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন।
গ্রামে যাওয়া তৈরি পোশাক শ্রমিকরা ঘরে বসেই বেতন পাবেন বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বুধবার এক বার্তায় বিজিএমইএর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৬৪১ জন আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এছাড়া নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ২০ হাজার ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫২ জন। এদের মধ্যে ৪৬ জনই বাংলাদেশি।
ঢাকার নাজিম উদ্দিন রোডে পুরানো কেন্দ্রীয় কারাগারে দায়িত্বরত আরো ৯ জন কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১০ কারারক্ষীদের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক দেশেই বিভিন্ন মাত্রার 'লকডাউন' চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বিশ্বের কমপক্ষে ৮২টি দেশে সম্পূর্ণ বা আংশিক লকডাউন কার্যকর রয়েছে।