গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের জেরে গুয়েতেমালার শতাধিক পার্লামেন্ট সদস্যের (এমপি) ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় পড়েছে দেশটির ১০০ জনেরও বেশি এমপিসহ প্রায় ৩০০ নাগরিক।
ভিসা
নির্বাচনে কারচুপির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগে উগান্ডার ওপর ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া নতুন করে জিম্বাবুয়ের কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে জানিয়েছে যে- দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের সাথে সহিংসতায় জড়িত ইসরেইলি বসতি স্থাপনকারীদের উপর আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে।
পর্যটন খাতে বড় উদ্যোগ নিয়েছে চীন। পরীক্ষামূলকভাবে ভিসা-ফ্রি ভ্রমণ চালু করতে যাচ্ছে দেশটি। শুরুতে এ সুবিধা পাচ্ছে ছয়টি দেশ। প্রাথমিকভাবে এ সুবিধা এক বছরের জন্য চালু থাকবে।
কানাডার নাগরিকদের ফের ই-ভিসা দেওয়া শুরু করেছে ভারত। কানাডায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (২২ নভেম্বর) থেকে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) দেওয়ার কাজ শুরু হয়েছে।
এবার নতুন ভিসা পদ্ধতি ‘ইউনিফায়েড ট্যুরিজম ভিসা’ বা একক ভিসা চালু করলো মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ। এর ফলে ইউরোপের শেনজেন ভিসার মতো এক ভিসায় ঘোরা যাবে গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোতে।
ভিসা ছাড়াই থাইল্যান্ডে যেতে পারবেন ভারতীয়রা। দেশটির নাগরিকরা আগামী ছয় মাসের জন্য এই সুবিধা পাবেন। মূলত পর্যটনের বিকাশের জন্য এই বিশেষ ব্যবস্থা নিয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।
বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। মঙ্গলবার এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এ তথ্য নিশ্চিত করেছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ওমান। মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম ওমান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একমাসেরও বেশি সময় পর কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল ভারত। বুধবার থেকেই শুরু হয়েছে ভিসা দেওয়ার প্রক্রিয়া।