চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায় একটি ছয় তলা ভবন হেলে পড়েছে। শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে ভবনটি ঢলে পড়ে।
ভূমিকম্প
ভূমিকম্পের পর মাগুরায় আতঙ্কিত হয়ে প্রায় শতাধিক নারী ও পুরুষ গার্মেন্টস কর্মী অসুস্থ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে দশটায় ভূমিকম্প শুরু হলে গার্মেন্টস কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পে এখন পর্যন্ত নরসিংদী জেলায় চারজনের মৃত্যু এবং শতাধিক ব্যক্তির আহত হওয়ার খবর জানা গেছে।
ভূমিকম্প পৃথিবীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম একটি কারণ। কোথাও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এরসঙ্গে ভূ-প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারে ভূমিকম্প।
আল্লাহতায়ালা তার বান্দাদের পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে তাদের বিভিন্ন বিপদ-আপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন করেন। এসব প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ-আপদ পৃথিবীতে আল্লাহতায়ালার কুদরতের নিদর্শন। ভূমিকম্প তার এ নিদর্শনসমূহের অন্যতম।
আজ সকালের ভূমিকম্পকে মহাপ্রলয়ের এক বড় সতর্কবার্তা আখ্যায়িত করে আল্লাহর দিকে ফিরে আসার জোরালো আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ।
ছুটির দিনে সকালে এক ভয়াবহ আতঙ্ক দিয়ে দিন শুরু করল বাংলাদেশের মানুষ। এমন সময়ে ভূমিকম্প নিয়ে আতঙ্ক বিরাজ করছে কোটি মানুষের মনে। হয়তো অনেকের অজানা, এই পৃথিবীতে বহু ভয়ঙ্কর কিছু ভূমিকম্পের ঘটনা ঘটেছে; যা নিয়ে নির্মাণ হয়েছে চলচ্চিত্র।
গাজীপুরের টঙ্গীতে ভূমিকম্প আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন। এছাড়া টঙ্গী কিশোর কেন্দ্রের অন্তত ২০ কিশোর আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকায় ভূমিকম্পের আতঙ্কে ৭ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হলে এ ঘটনা ঘটে।
ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন।