তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৪ হাজারে ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার রাতে কর্মকর্তারা জানান, ভূমিকম্পে নিশ্চিত মৃত্যু ২৪ হাজার ৩৫২। এছাড়া আহত হয়েছে ৭৯ হাজার ৪৮৭ জন। ফলে এটি এই অঞ্চলে ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে পরিগণিত হচ্ছে। ১৯৯৯ সালের ভূমিকম্পে নিহত হয়েছিল অন্তত ১৭ হাজার লোক।
- যেসব আমলে জীবনে বরকত আসে
- * * * *
- উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- * * * *
- দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- * * * *
- ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা
- * * * *
- যৌথ বাহিনীর মহড়ার মধ্যেই খুলনায় গুলিবিদ্ধ ঘের ব্যবসায়ী ও ভ্যানচালক
- * * * *
ভূমি
৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালি ভূমিকম্পের ১০০ ঘন্টা পার হলেও তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর মিছিল থামছেই না। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশ মিলিয়ে নিহতের সংখ্যা ২২ হাজার ৩৬৮ জন। তবে জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে এই ধ্বংসযজ্ঞের পুরো চিত্র এখনো পরিষ্কার না।
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা হিসেবে বিশ্বব্যাংক বৃহস্পতিবার তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা করেছে। যেখানে ২১ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। দুই দেশে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫১ জনে। আরো অসংখ্য লোক এখনো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকায় সংখ্যাটি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চাপা পড়া লোকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা এখন বেশ ক্ষীণ বলে মনে করা হচ্ছে।
তুরস্ক ও সিরিয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে।
তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।
তুরস্ক ও সিরিয়ায় বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর এবার ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুন শহরের একটি ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালানোর সময় এক পর্যায়ে উপস্থিতদের নীরব থাকার অনুরোধ করেন উদ্ধারকারীরা।
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজারও হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে৷উদ্ধারকর্মীদের সংগঠন হোয়াইট হেলমেট জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় দেড় হাজারের বেশি লাশ উদ্ধার হয়েছে, আহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ৷
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ প্রাপ্ত হিসাব অনুযায়ী, দুই দেশে মোট নিহতের সংখ্যা ১৫,৩৮৩ জন। হিমশীতল আবহাওয়ায় এখনো অনেক লোক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকারীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।