জামালপুরে টানা দ্বিতীয় দিনের মতো গণপরিবহন ধর্মঘট চলছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।প্রথমে শুধুমাত্র বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকলেও, মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভোগান্তি
রাজধানীর কিছু রুটে শৃঙ্খলা ফেরানো ও শতভাগ যাত্রীসেবা নিশ্চিতে টিকিট কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালু করায় সড়কে বাস কম ছাড়ছেন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছেন না অনেকে।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণার পর বুধবার ভোর থেকে ঢাকাসহ সারাদেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। এ খবরে স্বস্তির নিঃশ্বাস ফেললেও স্টেশনে গিয়ে শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের পার্ট অফ পে-মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতিপত্র প্রত্যাহার এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ ও ১৩ নং শর্ত বাতিল করে রেলওয়ে কোড ও বিধি-বিধানের আলোকে আদেশ জারীর দাবিতে রাজবাড়ীতে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি শুরু হয়েছে।
শ্রেণিকক্ষ সংকট ও শিক্ষার্থীদের ভোগান্তির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার বাস শ্রমিকদের দ্বন্দের জেরে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে গন্তব্যে যাচ্ছেন তারা।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন আটকে থাকা যানবাহনগুলোর চালক-সহকারী ও যাত্রীরা।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনে তাবলিগ ও কওমি আলেমদের ঢল নেমেছে। এই সম্মেলন ঘিরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। এদিকে এই সমাবেশ ঘিরে রাজধানী জুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। যানজটে অতিষ্ঠ হয়ে অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠন না করায় পূর্বঘোষণা অনুযায়ী সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা।