ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯টি উপজেলা পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।রোববার (৯ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
- ডেন্টাল ডিপ্লোমাধারীদের আন্দোলন ঘিরে অপপ্রচারের অভিযোগ
- * * * *
- ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- * * * *
- পদ্মায় নিখোঁজ বাবা-ছেলের পরিবারের পাশে যুবদল নেতা রবি, দুই শিশুর দায়িত্ব গ্রহণ
- * * * *
- অবশেষে ধরা পড়ল আনোয়ারার ১০ মামলার আসামি ডাকাত মোহাম্মদ আলী
- * * * *
- সংসার শুরুর ৪০ দিনের মাথায় সাপের ছোবলে প্রাণ হারালেন নববধূ
- * * * *
ভোটগ্রহণ
ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় এবং তা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভোটাদের উপস্থিতি একেবারে নগন্য। শহরের প্রায় প্রতিটি ভোটকেন্দ্র ফাঁকা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে দেশের ৬০ উপজেলায় একযোগে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ ছাড়া ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া আগের ধাপের ২০ উপজেলার ভোট অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রের ভোটগ্রহণ ৫ জুন অনুষ্ঠিত হবে।শনিবার (১ জনু) বেলা ১১টায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী।
ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল সাতটায় দেশটির আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়।
শনিবার ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। দেশটির ৮ টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭ টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে।
পৃথক পৃথক হামলা, হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া, কেন্দ্র দখলের চেষ্টাসহ বেশকিছু অভিযোগের মধ্যেই চট্টগ্রামের আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া ও চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ব্যালটের মাধ্যমে আজ (২৯ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে অবাধ-সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে কমিশনের পক্ষ থেকে নেয়া হয়েছে সার্বিক ব্যবস্থা।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে রংপুরের সদর ও তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়া উপজেলার ১৪টি ইউনিয়নে ১৬২টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দুই উপজেলায় ৩ লাখ ৭৬ হাজার ৮৬৫ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ২৭৭ জন এবং নারী ১ লাখ ৮৮ হাজার ৫৮৭ জন। নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকালে সদর উপজেলার বালিগাঁও স্কুল কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে শহরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায়নি।