এখন আর ভোট কারচুপির সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, দেশে উন্নয়ন-অগ্রগতির স্থিতিশীলতার জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
ভোট
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, ‘২০২৪ সালের লোকসভা ভোটে একাই লড়বে তৃণমূল।’ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল বড় একটা প্রভাব ফেলল। ফল প্রকাশের পরই মুখ্যমন্ত্রী জানান, ‘২০২৪-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়বে। কোনো দলের সাথে জোটে যাবে না।’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ফিফা দ্য বেস্ট পুরস্কারে ভোটই দিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো! এমন খবরই উঠে এসেছে নানা গণমাধ্যমের খবরে। জানা যায়, অধিনায়ক হিসেবে ভোট দেওয়ার ক্ষমতা থাকলেও তা কাজে লাগাননি রোনালদো।
ভারতের ত্রিপুরা রাজ্যে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে। ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। তিনি বলেন, নির্বাচনে আমাদের ফলাফল যাই হোক এটা কোনো বিষয় না। আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক।’
সদ্য নির্বাচিত ছয়জন সংসদ সদস্য আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন এই ছয় এমপিকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাস-জঙ্গীবাদের শিকার হতে চাই না। অতীতে সন্ত্রাস জঙ্গীবাদের উত্থান দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত বাংলাদেশে এসেছি। শেখ হাসিনার বিকল্প নেই।
ভোট গণনার সময় ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে ফের উপ-নির্বাচনের ভোট গণনার জন্য বগুড়া নির্বাচন কমিশন অফিসে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
বিএনপি দলীয় এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে। আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২।