আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইউক্রেন আক্রমনের জন্য রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনা এবং যথাযথ ক্ষতিপূরণ আদায়ের জন্য জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে।
ভোট
আগামী ২০২৩ সালের ১৫ জানুয়ারির মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প অনুমোদন না পেলে দেড় শ’ আসনে ইভিএমে ভোট গ্রহণ সম্ভব হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো: আলমগীর।
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার দেশটির মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন। নির্বাচন শুরুর আরো এক সপ্তাহ বাকী। এর আগেই শনিবার পূর্বাঞ্চলীয় ডেলাওয়্যার রাজ্যের নিজ শহর উইলমিংটনে তিনি ভোট দিলেন। এ সময়ে নাতনী নাতালি তার সঙ্গে ছিলেন। নাতালি এই প্রথমবারের মতো ভোট দেন।
দেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচনে আজ সকাল ৯টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। এতে চেয়ারম্যান পদে ৯২ জন, সদস্য পদে ১ হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে মোট ভোটার রয়েছে ৬০ হাজার ৮৬৬ জন।
দেশের ৫৭টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার (১৭ অক্টোবর)। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। ইতোমধ্যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ১১তম জরুরি বিশেষ অধিবেশনে ‘ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা: জাতিসঙ্ঘ সনদের মূলনীতি রক্ষা’ শীর্ষক জাতিসঙ্ঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।
ব্রাজিলে কয়েক দশকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বামপন্থী লুই ইনাসিও লুলা দা সিলভা তার ডানপন্থী প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর চেয়ে এগিয়ে রয়েছেন। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, লুলা ৫০ ভাগ ভোট পাচ্ছেন না। ফলে ফিরতি নির্বাচনের প্রয়োজন হবে।
ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে, সেগুলোতে অনুষ্ঠিত গণভোটের ফলাফল ঘোষণা করে রুশ কর্মকর্তারা বলেছেন, এসব এলাকার লোকজন রাশিয়ার সাথে অন্তর্ভুক্তির ব্যাপারে বিপুলভাবে ভোট দিয়েছে। তবে ইউক্রেন ও তার মিত্ররা এই 'গণভোটকে' অবৈধ ও ভুতুরে হিসেবে অভিহিত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের মেয়াদে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটেই ক্ষমতায় আসে।