এবি ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে গত ৯ মার্চ ভোলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স করেছে। কনফারেন্সে জেলার ২৪টি স্কুলের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
ভোলা
ভোলার দৌলতখানে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ছাত্রের নাম আসিফ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের মধ্যে গুরুতর দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ভোলায় পৃথক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পুকুরের পানিতে ডুবে তানহা (৮) ও রাফিয়া (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘মিটার রিডার কাম ম্যাসেঞ্জার’ পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
ভোলায় দুইটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ। তারা হলেন, মো. আব্বাস (৩০), রুবেল (২৮) ও মিরাজ (৩০)।
ভোলার বিচ্ছিন্ন চরে বসবাসরত ৬শ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা ইউনির্ভাসিটি ফ্রেন্ডস এ্যালায়েন্স ক্লাব এর আয়োজনে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন মাঝেরচরের ছয় শত পরিবারকে একটি করে কম্বল দেওয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ভোলায় ঝটিকা মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিলে পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে তারা। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভোলা জেলার ৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
বিএনপিসহ সমমনা দল ও জোটের ডাকা সপ্তম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ভোলায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসচাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন।