ভোলার ওয়েস্টার্ন পাড়া সাগর বেকারি এলাকায় সোমবার রাত ১০টার দিকে আগুন লেগে তুলার গুদামসহ তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফয়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নেভাতে গিয়ে ধোয়ায় আক্রান্ত হয়ে ইব্রাহিম নামে এক যুবকের মৃত্যু। তবে এতে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভোলা
ভোলার মেঘনা নদীতে প্রায় সাড়ে ছয় মণ ওজনের একটি বিশাল আকৃতির মাছ ধরা হয়েছে। এর পর মাছটি বরিশাল মোকামে নিয়ে আট হাজার ৮০০ টাকা মনে বিক্রি করা হয়। মাছটি ‘হাউস মাছ’ বলেও পরিচিত।
স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় ৩২৪ জন মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব দেওয়া হয়েছে।
ভোলায় বাস ও অটোরিকশা মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দু’জন শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভোলা জেলার মেঘনা ও তেতুঁলিয়া নদীর অভায়শ্রমে ইলিশসহ সব ধরনের মৎস্য শিকার নিষেধাজ্ঞার প্রথম দিনে নদীতে কোন জেলে নৌকা দেখা যায়নি। মেঘনা ও তেতুঁলিয়ার বুক রয়েছে মাছ ধরার জাল ও নৌকা শূন্য।
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৭৪৬ টি আশ্রয় কেন্দ্র। আজ সন্ধ্যা ৬টায় পর্যন্ত প্রায় ৩৫হাজার লোককে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।
ভোলা জেলার উপজেলা সদরের তেঁতুলিয়া নদীতে আজ মা ইলিশ রক্ষায় অভিযানে ৯ জেলেকে আটক করা হয়েছে। ভোরে তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকা থেকে ইলিশ শিকারের অপরাধে তাদের আটক করা হয়।
ভোলা জেলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় শনিবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত এবং আরো দুইজন আহত হয়েছে। মৃতরা, ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের মো. গফুরের ছেলে মো. শাকিল (২০) ও বোরহানউদ্দিনের ৩নং দালালপুর এলাকার জয়নাল আবেদিনের পুত্র মো. সুমন (২৬)।
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে স্থানীয় একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাকের (৪০) মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার শন্তুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভোলা জেলার উপজেলা সদরে আজ বেশি দামে ডিম বিক্রি ও জ¦ালানি তেল মাপার যন্ত্রে কারচুপির অভিযোগে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।