আমাগো কি আর ঈদ আনন্দ আছে, ঠিক মতো ঘুম নাই, খাওয়া নাই। আমার ছেলে আছে আগুনের মধ্যে, পোলার লেইগা দিন রাত দোয়া করি- কথা গুলো বলছিলেন মুন্সীগঞ্জ কাতার প্রবাসী সবুজের মা। ঠিক এমনই হাহাকার মুন্সীগঞ্জের শত শত প্রবাসী পরিবারে।
মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্য সংকটে চট্টগ্রামের কয়েক লাখ প্রবাসী পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তজনা এবং পাল্টাপাল্টি হামলার প্রভাবে ওই অঞ্চলে কর্মরত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের জবাবে ইরানের লাগাতর হামলার মধ্যেই নতুন ড্রোন সামনে এনেছে তুরস্ক।
ফ্রান্সের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে বলে খবর ছড়িয়েছিল। কিন্তু ফ্রান্স তা অস্বীকার করেছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তাৎক্ষণিক প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা কম বলে মনে করছে অর্থ বিভাগ। তবে সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার মাধ্যমে অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে সরকারি এক মূল্যায়ন প্রতিবেদনে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যার প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজ শনিবার বাতিল হয়েছে ২৪টি ফ্লাইট।
মধ্যপ্রাচ্যে ২ হাজার ২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ পরিকল্পনা করছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকিতে আকাশপথ বন্ধ থাকায় আজও ঢাকা থেকে অন্তত ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে ৩০ মিনিটেরও কম সময়ে ‘পুরো অঞ্চল (মধ্যপ্রাচ্য) অন্ধকারে ডুবে যাবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি।
যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ১১০০- এরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে।