জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না থাকায় জেএসসি ও জেডিসি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিভূক্ত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জনবল নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহায়ক পদে ৯০ জনকে নিয়োগ দেবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কপ-২৮ সম্মেলনে বাংলাদেশ থেকে যাতে চেয়ারম্যান নির্বাচিত করা যায় সে লক্ষ্যে যথাযথ পদক্ষেপের পাশাপাশি প্রচার প্রচারণা চালানোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসান।
চলতি বছরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত তিন বছর করোনাসহ বিভিন্ন কারণে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি।
এ মাসের শেষের দিকে আসছে নতুন একটি বিসিএস। এই বিসিএস হবে ৪৫তম সাধারণ বিসিএস। এতে ক্যাডার পদ নির্দিষ্ট করা হলেও নন–ক্যাডারের পদ এখনো নির্দিষ্ট করা হয়নি।
ফার্মাসিস্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডেঙ্গু সংক্রান্ত এক জরিপের ফল প্রকাশ উপলক্ষে তিনি এসব কথা বলেন।
ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আবার দেশে ফিরে এসেছেন। স্থানীয় সময় শনিবার ভোর রাতে দেশে ফিরেন তিনি। দেশে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্য নিরাপত্তা পাবেন গোতাবায়া। এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।