প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সিল, সই ও অফিশিয়াল লেটারহেড জাল করে প্রভাব খাটানোর মাধ্যমে প্রতারণা চালিয়ে আসা একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মন্ত্রী
আদালতের নির্দেশনা উপেক্ষা করে কোনো গণমাধ্যম যদি আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ বা সম্প্রচারের তথ্য প্রচার করে, তবে সেটি আদালতের আদেশের লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, ঐতিহ্যবাহী তাঁতশিল্পের আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তাঁতপণ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এক বছরের কারাভোগের পর মুক্তি পেয়েছেন মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর ও আবাসিক প্রতিনিধি Coco Ushiyama সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না, বরং পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক।