ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের ভিআইপি-দের জন্য ১০ আসনের বিমান ভাড়া করছে রাজ্য সরকার। ভাড়া লাগবে মাসে অন্তত দুই কোটি ২৫ লাখ টাকা।
মমতা
গত ২১ জুলাই শহিদ দিবসের ভাষণে কলকাতায় বসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দিল্লি গিয়ে তিনি শরদ পাওয়ার সহ অন্য নেতাদের সঙ্গে দেখা করবেন। সেদিন দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে তৃণমূলের অনুষ্ঠানে শরদ পাওয়ার, রামগোপাল যাদব, পি চিদম্বরমরা এসেছিলেন।
মঙ্গলবার প্রায় আধঘণ্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । পশ্চিমবঙ্গে জিতে আসার পর এই প্রথমবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক হলো। বৈঠকের পর মমতা জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে আরো টিকা চেয়েছেন।
পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপিকে বিপুল ব্যবধানে হারানোর পর এই প্রথম আজ সোমবার দিল্লি যাচ্ছেন মমতা ব্যানার্জি। বিকেলে তার দিল্লি পৌঁছানোর কথা।
এই প্রথম ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে টার্গেট করে বিরোধী দলগুলোকে সাথে নিয়ে নিজেকে ও তৃণমূলকে জাতীয় স্তরে তুলে এনে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানানোর কাজটা করলেন মমতা।
নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ । এই মামলা শুনবেন না বলে জানিয়ে দিলেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মমতা ঘোষণা করেন, এ বার খেলা হবে দিবস পালিত হবে। তিনি বলেন, “আমাদের স্লোগান ছিল ‘খেলা হবে’। তাই ‘খেলা হবে’ দিবস পালিত হবে। গ্রামে গ্রামে এই খেলা হবে।”
রাজ্যে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নির্বাচন কমিশন চাইলে এখনই রাজ্যে উপনির্বাচন পর্ব সেরে ফেলতে পারে।
নির্বাচনী প্রতিশ্রুতি মেনে কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বাড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত ক্রমশ দেশটির জাতীয় স্তরের বিরোধী রাজনীতির অন্যতম অস্ত্র হয়ে উঠতে চলেছে। কংগ্রেসের পক্ষ থেকে আগেই এই প্রসঙ্গে মোদী সরকারের কড়া সমালোচনা করে বিবৃতি দেওয়া হয়েছিল। আজ সরব হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী নেতারা। এক সুরে তাঁদের অভিযোগ, দেশের সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর বারবার আঘাত হানছে মোদী সরকার।