ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বৈঠকে হাজির থাকবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে ঘূর্ণিঝড়ের রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব তিনি পাঠিয়ে দেবেন প্রধানমন্ত্রীকে। বৃহস্পতিবার সাগরদ্বীপ থেকে জানিয়ে দিলেন মমতা।
মমতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কার্যত লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেল ১৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার (২৭ মে) নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী ১৫ জুন পর্যন্ত সব বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানান, যে যে বিধিনিষেধ জারি ছিল, সেগুলিই জারি থাকবে। বিধিনিষেধের ফলে রাজ্যে সংক্রমণ কিছুটা কমেছে। তাই এই সিদ্ধান্ত।
তৃতীয় দফায় সরকারে আসার এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনটি প্রতিশ্রুতির প্রস্তাব পাশ হয়েছে। সেগুলি রূপায়ণ করতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি টাস্ক ফোর্সও গড়ে দিয়েছেন মমতা।
নিজাম প্যালেসে পৌঁছলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্রকে তুলে আনা হয় সিবিআই দফতর নিজাম প্যালেসে। নিয়ে আসা হয় শোভন চট্টোপাধ্যায়কেও। কোনও নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চার জনকে তুলে আনা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁদের।
ভারতে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মেজো ভাই অসীম ব্যানার্জি। করোনা বা কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর মাস খানেক ধরে তার চিকিৎসা চলছিল।
শুরু হল রাজ্যের মন্ত্রীদের শপথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয় মন্ত্রিসভা শপথ নিয়েছে। এদিন ৪৩ জন শপথ নিয়েছেন। এর মনে ২৪ জন ক্যবিনেট মন্ত্রী। কলকাতার ৭জন ও উত্তর ২৪ পরগনার ৭ জন মন্ত্রী। সংসদের ইতিহাসে ভার্চুয়ালি শপথ নেন অমিত মিত্র, ব্রাত্য বসু ও রথীন ঘোষ।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৫ মে) স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় কলকাতার রাজভবনে শপথ নেন তিনি
আজ বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন মমতা ব্যানার্জি। করোনা আবহে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে অনাড়ম্বরভাবে।
তৃতীয় বারের জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় শুধু তাঁরই শপথ। সব কিছু ঠিকঠাক থাকলে, বাকি মন্ত্রিসভার শপথ হতে পারে রবিবার, ৯ মে। তার আগে ৬ ও ৭ মে নব-নির্বাচিতদের বিধায়ক পদে শপথগ্রহণ।
তিনি নিজে নন্দীগ্রামে রাজ্য রাজনীতির জনপ্রিয়তম নেতাকে হারিয়েছেন। কিন্তু পূর্ব মেদিনীপুরে ‘গড়’ রক্ষার লড়াইয়ে হেরে গেলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে হেরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন, অধিকারীদের নয় পূর্ব মেদিনীপুর আসলে তৃণমূলেরই।