মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখানে একটি নির্মাণাধীন ভবনের রিজার্ভ পানির ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রবিবার সকাল ১০টার দিকে উত্তরখানের বাবুর্চিমারি মোড় এলাকায় নির্মাণাধীন ওই ভবনের নিচতলায় রিজার্ভ পানির ট্যাংক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
রাজধানীর শাহবাগ থানার হাইকোর্ট সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) ও বুয়েট এলাকা থেকে এক ছেলে নবজাতকের (বয়স আনুমানিক একদিন) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ভারতে কেরালার কান্নুর জেলার চেরুপুঞ্জি একটি বাসভবনে তিন শিশুসহ এক পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৪ মে) ভোরে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসরীন আক্তার (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি আজ শুক্রবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা।
কুড়িগ্রামের রাজারহাটের ওমর পান্থাবাড়ী ইউনিয়নের ঘুমারু ভিমশীতলায় জমির আইলের পাশে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাব আলীর (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মে) বেলা ১০টায় ২ নম্বর গ্যাস ফিল্ডস কোয়ার্টারের বাথরুম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
রাজধানীর ধানমন্ডি লেক থেকে ইমতিয়াজ (৪৬) নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) সকাল ৮টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ২২ ঘণ্টা পর শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রী ইয়াছমিন (১৫) এর মরদেহ ও এর দেড় ঘণ্টা পর সকাল ১১টার দিকে অপর স্কুলছাত্রী ইমার (১৬) মরদেহও উদ্ধার করে ফায়ার সার্ভিস।
তিউনিসিয়ার জলসীমা থেকে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। এ নিয়ে গত ১০ দিনে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে।