ঝালকাঠিতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মরদেহ
মৃত্যুর কারণ উদঘাটনের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম হোসেনের মরদেহ তার গ্রামের বাড়ী কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম কবরস্থান থেকে তোলা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিখোঁজ শিক্ষার্থী আদনান সাকিব রাব্বির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি চিরকুটও উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য কারো দোষ নেই’।
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকার একটি বাসার দরজা ভেঙ্গে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম জয়দেব চন্দ্র দাস।
রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোডের ১৬৮/৮ নম্বর বাসায় সাদিয়া (১৭) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাতে গ্রিন রোডের ওই ভবনের চতুর্থ তলার ব্যবসায়ী মির্জা আহমার বাসা থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়।
রাজধানীর অদূরে আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন সাতজন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ করছে।
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহরীন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পাঁচ ঘণ্টা অভিযান চালানোর পর সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজারের টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে পানির ছড়া থেকে এক বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। শনিবার সকাল সোয়া ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এসপি তারিকুল ইসলাম।
সিলেট নগরীর আম্বরখানা মজুমদাররি এলাকায় ৩১নং বাসার ছাদের উপর থাকা পিলারের রডের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুই আপন বোন।
মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর হাত, মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।