মহররম মাস এবং বিশেষ করে ১০ মহররম—আশুরা ইসলামি ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে হজরত মুসা (আ.) ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন।
শিরোনাম
মহররম মাস
আরবি বর্ষের প্রথম মাস মহররম। এ মাসের অন্যতম একটি ফজিলতপূর্ণ দিবস হলো আশুরা। মুসলিমসমাজে মহররম এবং এ আশুরাকেন্দ্রিক নানা ভ্রান্তি ও রসম রেওয়াজ প্রচলন আছে, যা পরিহারযোগ্য। নিম্নে এই মাসের করণীয় ও বর্জনীয় তুলে ধরা হলো—