গাজীপুরের কালীগঞ্জে বেলাই বিলের মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নলি ব্রীজ সংলগ্ন বেলাই বিলে ১৬৩ কেজি মাছের পোনা অবমুক্ত করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
- বুয়েটের আবাসিক হলে ককটেল বিস্ফোরণ
- * * * *
- রামগঞ্জে ছাত্রদলের দুই কমিটি বিলুপ্ত
- * * * *
- যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে
- * * * *
- ২৫ লাখ বছর পুরোনো বিড়ালের ফসিল মিলল তুর্কি জাদুঘরে
- * * * *
- শিক্ষক নিয়োগে নতুন পদ্ধতি: পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টনেও পরিবর্তন
- * * * *
মাছ
মাছের বহুমুখী ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
সামুদ্রিক মৎস্য সম্পদের পরিমিত ও টেকসই আহরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
২০৪১ সালে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮৫ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক মিয়া (৩৪) নামে এক যুবক মারা গেছেন। রবিবার (২৩ জুলাই) দুপুরে পৌরসভাস্থ লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে অবৈধ ভাবে মাছ শিকারের অপরাধে ৬টি ফিশিং ট্রলারসহ ২৯ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার ভোরে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় সুন্দরবনের শ্যালার চর ও দুবলার চর এলাকার নদী ও খাল থেকে ট্রলারসহ এসব জেলেকে আটক করে।
কক্সবাজারের টেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরের মাছ শিকার করতে গিয়ে মো. হেলাল উদ্দিন (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
প্রশান্ত মহাসাগরে নৌকায় দুই মাস ভেসে থাকার পর এক অস্ট্রেলীয় নাবিক তাঁর পোষা কুকুরসহ জীবিত উদ্ধার হয়েছেন। তিনি মাঝসমুদ্রে কাঁচা মাছ আর বৃষ্টির পানি খেয়ে বেঁচে ছিলেন। চিকিৎসকেরা বলেছেন, ওই নাবিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।
ভোলা জেলার সদর উপজেলার মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা থেকে গতরাতে ৪০ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ দুইজনকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। বুধবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ এসব মাছ জব্দ করা হয়।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের পক্ষির চর এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় চারজনকে আটক করেছে বনরক্ষীরা। রবিবার (২ জুলাই) সকালে আটক দুর্বৃত্তদের কাছ থেকে তিন বোতল কীটনাশক, একটি নৌকা, বিষ দিয়ে চিংড়িসহ অন্যান্য মাছ ও কয়েকটি মাছ ধরা জাল জব্দ করা হয়েছে।