গত ২১ মে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজ আকাশে প্রতিকূল পরিস্থিতির কবলে পড়ে।
মাঝ আকাশ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে কাতারে যাচ্ছিল। তবে কলকাতার আকাশসীমায় পৌঁছানোর পর বিমানটির পাইলট ক্যাপ্টেন মাকসুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে আনা হয়।
ইন্দোনেশিয়ার দক্ষিণপূর্ব সুলাওয়েসি রাজ্যের কেন্দারি থেকে রাজধানী জাকার্তা যাওয়ার সময় বাটিক এয়ারের একটি ফ্লাইটে ঘুমিয়ে পড়ার অভিযোগ ওঠেছে দুই পাইলটের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্তে নেমেছে দেশটির পরিবহণ মন্ত্রণালয়।
কুয়েত থেকে ঢাকা আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গন্তব্য ছিল ব্যাংকক। কিন্তু মাঝপথেই প্লেন অবতরণ করাতে বাধ্য হলেন পাইলট।
মাঝ আকাশে প্লেনের মধ্যে হঠাৎ এক যাত্রীর মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ কারণে প্লেনটির জরুরি অবতরণ করানো হয়। কেননা, মাঝ আকাশে কোনও ঝুঁকি নিতে চাননি পাইলট। ঘটনাটি ভারতের।
মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমানের। এতে ওই বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় বিমানটি কিউবার রাজধানী হাভানায় জরুরি অবতরণ করে।
মাঝআকাশে হঠাৎ করে প্রসব বেদনা। বিমানেই সন্তানের জন্ম দিলেন নারী যাত্রী। টোকিও থেকে দুবাই যাওয়ার পথে এমিরেটস বিমানে এভাবেই মা হলেন তিনি। বিমান যখন ফের মাটি স্পর্শ, যাত্রীসংখ্যা বেড়ে গেছে একজন! ফ্লাইট সংস্থা জানিয়েছে, মা ও সন্তান দু’জনই ভালো আছে। মায়ের পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি।
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। রবিবার দেশটির হাওয়াইয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফোনেক্স থেকে হনুলুলু যাচ্ছিল। এতে ছিল ২৭৮ জন যাত্রী ও ১০ জন কেবিন ক্রু। কিন্তু মাঝ আকাশে হঠাৎ একাধিক তীব্র ঝাঁকুনি দেয় প্লেনটি। এতে ১১ জন গুরুতরসহ মোট ৩৬ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে অন্তত ২০ যাত্রীকে হাসপাতালে পাঠাতে হয়েছে।