কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত মোহাম্মদ নুরুল মোস্তফা নামে এক যুবককে গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ।
মাদক মামলা
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক মামলায় ২০ মাসের সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ শফিকুল ইসলাম সৈকতকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও ১৮ টি মামলা রয়েছে। প্রতিবার গ্রেফতারের পর কারাগার থেকে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়েছে সৈকত।
১০ চীনা নাগরিককে মাদক ও অর্থ পাচারের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কম্বোডিয়ার একটি আদালত । ১৪ টন রাসায়নিক পদার্থ এবং মাদক আটকের ঘটনায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই কারাদণ্ড দিয়েছে দেশটির সিহানুকভিল প্রদেশের একটি আদালত। খবর রেডিও ফ্রি এশিয়ার।
কক্সবাজার সৈকতের সুগন্ধা বীচ এবং টেকনাফের মৌলভীবাজারে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
কক্সবাজার সদরে মো. ইসমাইল (৩৮) নামে মাদক মামলায় এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদক মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মুলাদী পৌর জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি রুহুল আমিন হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামে ইয়াবা পাচার মামলায় তিন জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
কক্সবাজারের টেকনাফ উপজেলার খোনকারপাড়া ও ডেগিল্লার বিল এলাকায় পৃথক দুটি অভিযানে ধর্ষণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ১ জুলাই ধার্য করেছেন আদালত।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক মামলার আসামি ইউনিয়ন পরিষদের সদস্য সোহেলকে (৩০) গ্রেফতার করা হয়েছে।