গাজীপুরের কালিয়াকৈরে এক বিএনপি নেতার হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় মায়ের জানাজা পড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
মানবাধিকার
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার সরকার প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রতিটি ব্যক্তির মানবাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এবং আমরা তা মাথায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, যারাই মানবাধিকার লঙ্ঘন করবে, তাদেরকেই আইনের আওতায় আনা হবে। রাজধানীর রেডিসন হোটেলে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে মানবাধিকার দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদকে জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।
আজ বিশ্ব মানবাধিকার দিবস (১০ ডিসেম্বর) শনিবার। এবছর এ দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল’ বা ‘মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার সবার জন্য’। সারাবিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর। আগামীকাল ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। প্রধানমন্ত্রী এ উপলক্ষে এক বাণীতে বলেন, এবছর বাংলাদেশ ২০২৩-২০২৫ মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি)-এর সদস্য নির্বাচিত হয়েছে।
চীনের শিনজিয়াং প্রদেশে উইগুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ৫০টি দেশ
এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে বাংলাদেশ পেয়েছে ১৬০টি ভোট।
শান্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চলতি বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে এক মানবাধিকার কর্মী ও দুই মানবাধিকার সংস্থাকে। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তরা হলেন বেলারুশের মানবাধিকার বিষয়ক আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।