বিদ্যুৎ সংকট সমাধানে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। সেই সাথে সরকারি-বেসরকারি অফিসের সময় কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
মার্কেট
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো তিনজন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পুলিশ হামলাকারীকে হেফাজতে নিয়েছে। স্থানীয় সময় শনিবার টপস ফ্রেন্ডলি মার্কেটে এই ঘটনা ঘটে।
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই দোকান কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তারা হলেন- নিউমার্কেট ক্যাপিটাল ফাস্টফুডের দোকানের কর্মচারী কাউসার ও বাবু।
রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের সময় দুই যুবককে হত্যার ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়ন্দো শাখা (ডিবি)।
রাজধানীর নিউ মার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের সময় হেলমেট মাথায় দিয়ে যারা হামলা করেছিল তারা সবাই সন্ত্রাসী এবং তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানায় একটি মামলা হয়েছে। এতে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অ্যাম্বুলেন্সটির মালিক মোঃ সুজন মামলাটি করেছেন।
রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠি হাতে অংশ নেওয়া ১২ জনকে শনাক্ত করেছে পুলিশ। তবে কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেনকে যিনি কুপিয়েছেন সেই হেলমেটধারী যুবকে এখন পর্যন্ত শনাক্ত করতে না পারলেও তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী বলে মোটামুটি নিশ্চিত হয়েছে পুলিশ।
নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এক নম্বর আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে।
রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর ব্যবসায়ীরা শিক্ষার্থীদের ১০ দফা দাবি মেনে নেয়ায় আজ বৃহস্পতিবার সকালে পুনরায় দোকানপাট, বিপণি বিতানে বেচাকেনা শুরু হয়েছে। টানা দুই দিন বন্ধ থাকার পর নিউ মার্কেটের বেশিরভাগ দোকানপাট আজ খুলেছে। আজ থেকে ঈদের বেচাকেনা শুরু হয়েছে এবং সকাল থেকে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।