মা

দেশে ৩ কোটি ৭৩ লাখের বেশি টিকার প্রয়োগ

দেশে ৩ কোটি ৭৩ লাখের বেশি টিকার প্রয়োগ

করোনাভাইরাসের প্রতিরোধক হিসেবে দেশে এ পর্যন্ত ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৫ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন।

নগরীতে বাড়ছে মাদকাসক্ত পথশিশুদের সংখ্যা

নগরীতে বাড়ছে মাদকাসক্ত পথশিশুদের সংখ্যা

দেশের একটি মারাত্মক সমস্যা মাদক।  বিশেষ করে  দেশের  যুবক ও কিশোররা ঝুঁকে পড়েছে মাদকের দিকে।  এ ছাড়া  মাদকের মারাত্মক ঝুঁকিতে রয়েছে পথ শিশুরা। বিশেষ করে  নগরীরর  পথশিশুরা  মাদকের মারাত্মক ঝুকিতে রয়েছে

স্বাস্থ্যের গাড়িচালক সেই মালেকের অস্ত্র মামলার রায় আজ

স্বাস্থ্যের গাড়িচালক সেই মালেকের অস্ত্র মামলার রায় আজ

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলার রায় আজ। ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম আজ দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।

অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন যেভাবে বদলে দেবে এশিয়ায় শক্তির ভারসাম্য

অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন যেভাবে বদলে দেবে এশিয়ায় শক্তির ভারসাম্য

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের মালিক হবার জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে এক নতুন নিরাপত্তা চুক্তি করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কেন মনে করছে যে তার এই সাবমেরিন পেতেই হবে?

পাবনায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে গুলি ও হাতবোমা নিক্ষেপ, প্রতিবাদে মানববন্ধন

পাবনায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে গুলি ও হাতবোমা নিক্ষেপ, প্রতিবাদে মানববন্ধন

পাবনায় এক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার বসত বাড়ি লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। গেল শনিবার গভীররাতে আমিনপুর থানার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহর বসত বাড়ি রঘুনাথপুরে গ্রামে এ ঘটনা ঘটে।

'ক্ষমা প্রার্থনা নয়, যুক্তরাষ্ট্রের বিচার চাই'

'ক্ষমা প্রার্থনা নয়, যুক্তরাষ্ট্রের বিচার চাই'

আফগানিস্তানের রাজধানী কাবুলে গত মাসের শেষে বহুজাতিক বাহিনীর প্রত্যাহার কার্যক্রমের মধ্যেই উগ্রবাদী আইএসের তৎপরতা রোধে চালানো মার্কিন ড্রোন হামলায় সাত শিশুসহ ১০ নিরাপরাধ ব্যক্তির নিহত হওয়ায় যুক্তরাষ্ট্রের দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনাকে প্রত্যাখ্যান করেছেন স্বজনেরা।

ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা চোপড়া

ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিতর্ক নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা লিখেন, ‘এই শোয়ে আমার অংশগ্রহণ আপনাদের অনেককে হতাশ করেছে, সেকারণে দুঃখিত।’

ই-কমার্সের নামে প্রতারণা রোধে মানুষকে সচেতন করার পরামর্শ হাইকোর্টের

ই-কমার্সের নামে প্রতারণা রোধে মানুষকে সচেতন করার পরামর্শ হাইকোর্টের

ই-কমার্সের নামে প্রতিনিয়ত প্রতারিত হওয়ায় গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে ই-কমার্সের নামে প্রতারণা রোধে মানুষকে সচেতন করার কথাও বলেছেন আদালত।

মামলা করতে আদালতে জেমস

মামলা করতে আদালতে জেমস

একটি টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকার নিম্ন আদালতে মামলার আবেদন করেছেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী মাহফুজ আনাম জেমস।

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।