মা

জুলাইয়ে ২ কোটি ২৭ লাখ টাকার ভ্যাট পরিশোধ করেছে ফেসবুক

জুলাইয়ে ২ কোটি ২৭ লাখ টাকার ভ্যাট পরিশোধ করেছে ফেসবুক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশকে জুলাই মাসের ব্যবসার বিপরীতে ২ কোটি ২৭ লাখ টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধ করেছে। আজ মঙ্গলবার ভ্যাটের রিটার্ন দাখিল করে সরকারের কোষাগারে এই টাকা জমা করল বৈশ্বিক প্রতিষ্ঠানটি। ফেসবুক ঢাকা দক্ষিণ কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান।

অনলাইন শপিং ইঅরেঞ্জ নিয়ে যা বললেন মাশরাফি

অনলাইন শপিং ইঅরেঞ্জ নিয়ে যা বললেন মাশরাফি

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বিবিসি বাংলাকে বলেছেন তিনি ইকমার্স প্রতিষ্ঠান ইঅরেঞ্জের শুভেচ্ছা দূত ছিলেন, তবে তার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।

২০ আগস্ট থেকে ভারতের সাথে  বিমান চলাচল শুরু : পররাষ্ট্রমন্ত্রী

২০ আগস্ট থেকে ভারতের সাথে বিমান চলাচল শুরু : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, এয়ার বাবলের আওতায় ২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালু হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে গত প্রায় চার মাস ধরে আকাশপথে যোগাযোগ বন্ধ ছিল।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে  ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বিশৃঙ্খলার পর ফের সচল কাবুল বিমানবন্দর

বিশৃঙ্খলার পর ফের সচল কাবুল বিমানবন্দর

ব্যাপক বিশৃঙ্খলার কারণে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যাওয়ার একদিন পর মঙ্গলবার কূটনীতিক ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিতে আবারো কাবুল বিমানবন্দর চালু হয়েছে।

সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা তালেবানের

সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা তালেবানের

আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। সম্পূর্ণ আস্থার সাথে তাদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তালেবানের বিবৃতি উদ্ধৃত করে এএফপি এ খবর জানায়।

চন্দ্রিমা উদ্যানে  পুলিশ-বিএনপি সংঘর্ষ

চন্দ্রিমা উদ্যানে পুলিশ-বিএনপি সংঘর্ষ

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় পুলিশকে একাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস ছুড়তে দেখা যায়।

দেশে ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে

দেশে ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে

দেশে এ পর্যন্ত ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৪৬৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৯৪ হাজার ২৮০ জন মানুষ।