জামালপুরের তিন উপজেলায় শুক্রবার (০৪ জুন) বজ্রপাতে দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বকশীগঞ্জে এক নারীসহ তিনজন, দেওয়ানগঞ্জে এক রাজমিস্ত্রী ও সরিষাবাড়ীতে এক নারী রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বকশীগঞ্জ উপজেলার উত্তর মাইছানিরচর গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫) বিকেলে বৃষ্টির সময় ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মা
যশোর জেলার ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল থানাধীন খানপাড়া, কাগজপুর, কলেজপাড়া এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে সচেনতা মূলক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাব-৬।
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মত ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে আমন্ত্রন পেয়েছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ’র সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।
২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার। যা বর্তমানে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে শুক্রবার থেকে আরো সাতটি দেশের সাথে বাংলাদেশের বিমান চলাচল স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আগে চারটি দেশের সাথে বিমান চলাচল স্থগিত ছিল। ফলে এখন মোট ১১টি দেশের সাথে বাংলাদেশের বিমান চলাচল স্থগিত করা হলো। শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে বেবিচক।
রাজধানীর কলাবাগানে নারী চিকিৎসক সাবিরা রহমান লিপি হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে। চিকিৎসক সাবিরার মামাতো ভাই বাদী হয়ে কলাবাগান থানায় এ মামলা করেন। এর মধ্যে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লিপির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে আজিমপুর কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আলাদা তিনটি স্থানে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে একটি বিস্ফোরণে স্থানীয় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।
রাজবাড়ি জেলার একটি বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালতের একটি দল। এসময় বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে ৪ ব্যাবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০১ জুন) বিকাল ৫ টার দিকে জেলার কোলার হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার।
শত শত গ্রাহকের বীমা দাবির টাকা পরিশোধ না করায় সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বোন অধ্যাপক রুবিনা হামিদসহ সাতজনের বিরুদ্ধে কুষ্টিয়ার আদালতে একাধিক প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। এ সংক্রান্ত ৯ মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করেছেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু।