মা

উচ্ছেদের আগে নোটিশ প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ স্মারকলিপি

উচ্ছেদের আগে নোটিশ প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ স্মারকলিপি

যুগ যুগ ধরে পাবনার পাকশীতে রেলওয়ের জমিতে ও রেলের কোয়ার্টারে বসবাসরত দুশ্চিন্তাগ্রস্ত বাসিন্দাদের বাসা-বাড়িতে বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ না করার দাবি এবং তাদের উচ্ছেদের আগে পুনর্বাসন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

পদ্মা সেতুর কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ: সেতুমন্ত্রী

পদ্মা সেতুর কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ: সেতুমন্ত্রী

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নারীর মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা প্রয়োজন

নারীর মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা প্রয়োজন

গ্রীণরোডে বসবাসকারী অলিয়া আজীজ (৩৪) গর্ভকালীন একাকিত্বে ভুগেছেন। তিনি সারাদিন একা থাকতেন এবং স্বামীর অফিস থেকে ফেরার অপেক্ষায় সময় গুনতেন। ওই সময় তার মাথায় নানারকম অস্বাভাবিক চিন্তা ভর করতো। কিন্তু স্বামী ঘরে ফিরলে তিনি তেমন কোনো সমস্যা অনুভব করতেননা।

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ গ্রামবাসী নিহত

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ গ্রামবাসী নিহত

মিয়ানমারের সেনাবাহিনীর হামলায় আইয়ারওয়াদি নদীর বদ্বীপাঞ্চলে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। শনিবার মিয়ানমারের সেনাবাহিনী ওই অঞ্চলে অস্ত্র উদ্ধারের জন্য গেলে স্থানীয় গ্রামবাসী গুলতি ও তীর নিয়ে তাদের বাধা দিলে এ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম ও বাসিন্দারা এ তথ্য জানিয়েছে।

টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে : র‌্যাব ডিজি

টিকটকসহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে : র‌্যাব ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, টিকটক-লাইকিসহ বিতর্কিত অ্যাপগুলো নিষিদ্ধ করার সময় এসেছে। এ সময় বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন অপরাধের অপরাধীদের তালিকা করা হচ্ছে বলে জানান তিনি।

নেত্রকোনায় ৩৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনায় ৩৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৫ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে। শনিবার (০৫ জুন) সদর উপজেলার শাহাবাজপুর বাজার ও হিরনপুর বাজারে অভিযান পরিচালিত হয়। নেত্রকোনা জেলা প্রশাসক এর কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক

১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক

নাশকতা ও ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় দায়েরকৃত পৃথক ছয়টি মামলায় ১৮ দিনের পুলিশ রিমান্ড শেষে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়েছে।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মান্দায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ের অদূরে সীমানা ব্রিকস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার বাদলঘাটা গ্রামের আছের আলীর ছেলে আপাল (৩০) ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে পঁচা (২৮)।

বাজেট পুরোটাই ব্যবসা বান্ধব : অর্থমন্ত্রী

বাজেট পুরোটাই ব্যবসা বান্ধব : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নতুন বাজেট পুরোটাই ব্যবসা বান্ধব। আর ট্যাক্স কমিয়ে দেশীয় শিল্পকে আরো বেশি সুরক্ষা দেয়ার ইঙ্গিতও দিলেন তিনি। রেওয়াজ অনুযায়ী অর্থমন্ত্রী শুক্রবার (৪ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন। ভার্চুয়াল এ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বাজেট সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।