দেশে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর- এ তিন মাসে মব সহিংসতা ও গণপিটুনির ১৩৭টি ঘটনায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। একই সময়ে ১৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৭ জন নিহত ও ১ হাজার ২২৭ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, শ্রমিকের মৃত্যু এবং হেফাজতে মৃত্যুর ঘটনায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) ত্রৈমাসিক প্রতিবেদনে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগৃহীত তথ্য ও অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
মা
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার সাততলা ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন আট ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া, সরু গলি, পানির স্বল্পতা ও গুদামগুলো তালাবদ্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। আগুন পাশের ভবনেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নেত্রকোনার মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে মদন পৌরসভাস্থ সওদাগর পাড়া বালুর মাঠে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে।
বগুড়ায় ঝালাই মেশিন চুরির অপবাদ দিয়ে ২০ হাজার টাকা জরিমানা দাবি ও নির্যাতনে শ্রমিক রিপন মুরমু (২৬) নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি মো.
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রোগীর চাপ বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন গুণে। নির্ধারিত শয্যা পূর্ণ হওয়ায় বিভিন্ন ওয়ার্ডের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এর সঙ্গে ঘন ঘন লোডশেডিং যুক্ত হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। বিশেষ করে শিশু রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক আদর্শ, জীবনদর্শন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
‘শারীরিক সুস্থতার মতোই মানসিক সুস্থতা রক্ষা করা বর্তমান যুগের এক বড় চ্যালেঞ্জ। আমাদের শিক্ষালয় ও হাসপাতালগুলোতে এমন এক সহমর্মী পরিবেশ তৈরি করতে হবে, যেন কেউ মানসিক সমস্যায় ভুগলে নিঃসংকোচে কথা বলতে পারেন এবং সময়মতো চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট।
দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব ও পর্যটননগরী সোনারগাঁয়ের যোগাযোগব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) যাওয়ার প্রধান সড়ক পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রায় ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে সড়কটি পুনর্নির্মাণ করা হচ্ছে।
খাগড়াছড়িতে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।