চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের পেছনে চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় উমরাজ মিয়া (৩১) নামে কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হন বাসের ১০ যাত্রী।
মিরসরাই
চট্টগ্রামের মিরসরাইয়ের সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ শ্রমিকদের মধ্যে আরো তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চারজনের লাশ উদ্ধার হয়েছে। এখনো আরো চার শ্রমিক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।নিহত গৃহবধূর নাম শিরিনা বেগম (৫০)। শিরানা বেগম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের সাহেব বাড়ির নুরুল হুদার স্ত্রী।
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরণা এলাকায় মহানগর প্রভাতী ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ জনের মৃত্যুর ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে রেলওয়ের বিভাগীয় তদন্ত কমিটি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাকের পেছনে গ্রীনলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের চালক নিহত হন। এ সময় বাসের আরো তিন যাত্রী আহত হয়েছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত মাইক্রোবাসের আরো এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। শনিবার (৩০ জুলাই) ভোরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।