মিশন

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু শ্রীলঙ্কার

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু শ্রীলঙ্কার

বাছাইপর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো শ্রীলঙ্কা। দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার দেওয়া ৯৭ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২৬ রানে তিন উইকেট হারালেও ৭৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌছে দেন ভানুকা রাজাপাক্ষে ও আভিস্কা ফর্নান্দো। 

পদোন্নতি পেলেন ডিএমপি কমিশনার ও র‌্যাব মহাপরিচালক

পদোন্নতি পেলেন ডিএমপি কমিশনার ও র‌্যাব মহাপরিচালক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

মাস্ক ছাড়া পূজামণ্ডপে প্রবেশ নয়: ডিএমপি কমিশনার

মাস্ক ছাড়া পূজামণ্ডপে প্রবেশ নয়: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, পূজামণ্ডপে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেবেন না। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের পূজামণ্ডপে প্রবেশের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। এছাড়া যারা একডোজ টিকাও নেননি কিংবা যারা পঞ্চাশোর্ধ, তাদের অধিক সতর্কতা অবলম্বন করতে হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনকে ম্লান করে দিয়েছে : মাহবুব তালুকদার

বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনকে ম্লান করে দিয়েছে : মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার জানিয়েছেন,বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ব্যবস্থাকে ম্লান করে দিয়েছে । তিনি বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের টার্নআউট মোটামুটি ভালো ছিল, শতকরা ৬৯ দশমিক ৩৪ ভাগ। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠান ও ইউনিয়ন পরিষদে ৪৩ জন প্রার্থী নির্বাচন না করেই চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়া, নির্বাচনকে ম্লান করে দিয়েছে।

নির্বাচন সরকারের অধীনে নয়, কমিশনের অধীনে হয়: তথ্যমন্ত্রী

নির্বাচন সরকারের অধীনে নয়, কমিশনের অধীনে হয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি 'সিরিজ মিটিং' করে বলেছে যে, তারা আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা। কিন্তু নির্বাচন তো কোন সরকারের অধীনে হয়না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে।

রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে অস্ট্রেলিয়া পাশে আছে : হাইকমিশনার

রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে অস্ট্রেলিয়া পাশে আছে : হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে বাংলাদেশকে সহযোগিতা করতে তার দেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচন দেখতে রাশিয়া গেলেন সিইসি

নির্বাচন দেখতে রাশিয়া গেলেন সিইসি

নির্বাচন দেখতে সাতদিনের সফরে রাশিয়া গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার(১৬সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৩৮ নম্বর ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা দেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম।

ভারতে আটক পুলিশ কর্মকর্তাকে দেশে আনা হবে : ডিএমপি কমিশনার

ভারতে আটক পুলিশ কর্মকর্তাকে দেশে আনা হবে : ডিএমপি কমিশনার

গ্রাহকের টাকা আত্মসাতে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দেশে ফিরেয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম।