রোহিঙ্গা ক্যাম্পজুড়েই এখন মিয়ানমারে যাওয়া না যাওয়া নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে। কিন্তু দুবারের ব্যর্থতার পরে এবারও প্রত্যাবাসন সফল হবে কিনা, তা নিয়ে রোহিঙ্গাদের মধ্যে রয়েছে শঙ্কা।
মিয়ানমার
প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো মিয়ানমারের মংডু এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানকার পরিবেশ-পরিস্থিতি দেখে শুক্রবার (৫ মে) বিকেল সাড়ে ৫ টায় তারা টেকনাফ জেটি ঘাটে ফেরে।
মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেছে ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল। যেখানে ৩ নারীসহ ২০ জন রোহিঙ্গা, একজন অনুবাদক ও ৬ জন বিভিন্ন দপ্তরের বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন। পাশাপাশি তাদের নিরাপত্তার জন্য ২টি বিজিবির স্পিডবোটসহ ১৬ জন বিজিবি সদস্য রয়েছেন।
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ২০ জনের একটি দল যে মিয়ানমারে যাচ্ছে, প্রত্যাবাসনের এ প্রচেষ্টাও শেষ অবধি ‘আইওয়াশ’ হতে পারে বলে আশঙ্কা করছেন শরণার্থীবিষয়ক বিশেষজ্ঞরা।
২০০৫ সালে ভারতীয় নৌবাহিনীর তৎকালীন প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ এক সরকারি সফরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গিয়েছিলেন।
মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি শহরে দেশটির সামরিক বাহিনীর হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র লাঞ্চার পরিবেষ্টিত মিয়ানমারের জান্তা প্রধান সোমবার বিরোধীদের ওপর দমনপীড়ন অব্যাহত রাখার কথা ব্যক্ত করে জোরদিয়ে বলেছেন, সামরিক বাহিনী দেশে নির্বাচনের আয়োজন করবে।
মিয়ানমারে এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশটির এক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
এক চিকিৎসকের ময়নাতদন্ত প্রতিবেদন অনুসারে মিয়ানমারে গত সপ্তাহে তিন বৌদ্ধ ভিক্ষুসহ অন্তত ২২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। সেনাশাসনের বিরোধীরা এই হত্যার পেছনে সামরিক বাহিনীকেই দায়ী করছেন।
মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে দেশটির দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি মঠে ৩০ জনেরও বেশি মানুষকে হত্যার অভিযোগ করেছে একটি বিদ্রোহী গোষ্ঠী। শনিবার সেনারা নান নিন গ্রামে গোলাবর্ষণ করে বলে দাবি করেছে ক্যারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)।