দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন সনাক্ত সবাই ঢাকা মহানগরীরর বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
- এসএমই মেলায় সেরা স্টল হাসিনা মুক্তার ‘নতুনত্ব’
- * * * *
- প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন
- * * * *
- আলিমে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
- * * * *
- তিন মাসে খুলনা বিভাগে গ্রেফতার ৩২ হাজার, অস্ত্র উদ্ধার ১৪৭টি
- * * * *
- আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল
- * * * *
মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৩৭৪ জন হজযাত্রী। তাদের মধ্যে ৮ হাজার ৬৭৫ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় ও ৩৮ হাজার ৬৯৯ জন গিয়েছেন বেসরকারিভাবে। মক্কায় অবস্থান করা হজযাত্রীদের মধ্যে শাহানারা বেগম (৬৪) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।
রংপুরের বদরগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৩৭ জন। সুস্থ হয়েছেন ২৭ হাজার ৬৯৫ জন।
ভোলায় মোটরসাইকেল এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরে আলম (৩৫) ও আবুল কালাম (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা দুইজনই দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ন যুবদল নেতা ছিলেন।
শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত খাবার খাওয়ার পাশাপাশি ঘুমও অত্যন্ত জরুরি। ঠিকমতো ঘুম না হলে কত যে শারীরিক সমস্যা জন্ম নেওয়ার ঝুঁকি থেকে যায়, সেই তালিকা দীর্ঘ। মানসিক অস্থিরতা থেকে ওজন বেড়ে যাওয়া-ঘুমের ঘাটতি ডেকে আনে কিছু রোগও।
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে শ্রীপুর পৌরসভার লোহাগাছ মোল্লা বাড়ি মসজিদের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট ।
নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে অটোরিকশার উপর গাছ পড়ে আদম আলী ফকির (৫০) নামে এক যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরিশিরি সড়কের ঘোড়াইত নামক স্থানে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। পরে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুলাল (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। দুলালের বাবার নাম গোলাপ মিস্ত্রি। হাজতি হিসেবে বন্দি ছিলেন তিনি। হাজতি নম্বর ১০০৪২/২৩।