মৃত্যু

মহানবীকে নিয়ে কটূক্তি করায় ইরানে তরুণীর মৃত্যুদণ্ড

মহানবীকে নিয়ে কটূক্তি করায় ইরানে তরুণীর মৃত্যুদণ্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় ইরানে ২৩ বছর বয়সী এক তরুণীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাকে চলতি বছরের জানুয়ারিতে সরকার বিরোধী আন্দোলনের সময় গ্রেপ্তার করা হয়েছিল। 

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মণ্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে ফেসবুকে মন্তব্য করায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান হিন্দু অভিবাসী শ্রমিক আনোজান শিবরাজের সাজা বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

কুড়িগ্রামে রিহ্যাবে পাঠাতে চাওয়ায় মা-বাবাকে কুপিয়ে জখম, মায়ের মৃত্যু

কুড়িগ্রামে রিহ্যাবে পাঠাতে চাওয়ায় মা-বাবাকে কুপিয়ে জখম, মায়ের মৃত্যু

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে ছেলের ছুরিকাঘাতে মুনিরা বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলের বাবা অবসরপ্রাপ্ত প্রকৌশলী সরদার আলী (৬৫) গুরুতর আহত হয়েছেন।

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক শোকবার্তায় বিএনপি চেয়ারম্যান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন।

ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু

ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজ্যের হাজিপুরের রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে কথোপকথনে দ্বন্দ্বে সিলেট শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রিতে অনার্স পড়ুয়া শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন রাতুল (১৯) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে হাসপাতালে ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন তার অবস্থায় মৃত্যু হয়েছে।